আজ দুবাইয়ে আইসিসি সভাপতি শশাঙ্ক মনোহরের ‘মধ্যস্থতায়’ বসেছিলেন বিসিবি ও পিসিবির প্রধান এবং দুই বোর্ডের প্রধান নির্বাহীরা। এতে বাংলাদেশ ও পাকিস্তানের বোর্ড এই সফর নিয়ে তারা ঐকমত্যে পৌঁছেছে। পিসিবি তাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ তিন মাসে তিন সংস্করণের ম্যাচ খেলবে বলে নিশ্চিত করেন।
পিসিবির সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি লাহোরে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ওই সিরিজ শেষে দেশে ফিরে ৭–১১ ফেব্রুয়ারি প্রথম টেস্ট। আবার দেশে ফিরে তৃতীয় দফার সফরে ৩ এপ্রিল একটি ওয়ানডে ম্যাচ এবং ৫–৯ এপ্রিল ২য় টেষ্ট খেলবে বাংলাদেশ।
এতে অবসান হয় দুই দেশের টানাপোড়ন।
MTA
পোস্টটি যতজন পড়েছেন : 4




















