১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

তাসকিনকে শোয়েবের টিপস!

শোয়েব আখতার তিনি হলেন গতির জাদুকর। তার চেয়ে বেশি গতিতে বল করা মানে রেকর্ড কড়া।ধারাভাষ্য দিতে এসেছেন বাংলাদেশে।পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শুরুর আগে ওখানেই তাসকিনের সঙ্গে বাতচিত হয়ে গেল শোয়েবের।আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখে গতিময় বোলিং দিয়ে তাসকিন সমৃদ্ধ করেছেন বাংলাদেশের পেস আক্রমণ। এবার এশিয়া কাপেও মাশরাফি বিন মুর্তজার অন্যতম অস্ত্র তিনি।

শোয়েব ও তাসকিন
শোয়েব ও তাসকিন

তাসকিনকে দেখেই কিনা নিজের খেলোয়াড়ি জীবনের সোনালি দিনগুলোর কথা মনে পড়ে গেল শোয়েবের!গতির ঝড় তুলে প্রতিপক্ষের ব্যাটিংকে কাঁপিয়ে দেওয়া, দুটি হাত দুই দিকে ছড়িয়ে উড়ন্ত চিলের মতো উদ্যাপন! কী আশ্চর্য মিল, তাসকিনের উদ্যাপনও কিন্তু শোয়েবের মতো। ছেলেটার বোলিং মনে ধরেছে বলেই কিনা তাসকিনকে ডেকে কিছু পরামর্শ দিলেন পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার।
তাসকিন বললেন, ‘তিনি আমার বোলিংয়ের প্রশংসা করলেন। সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শও দিলেন। জোরে বল করার সঙ্গে সেটি কীভাবে আরও ওপরে ফেলা যায়, কীভাবে আরও ভয়ংকর বাউন্সার মারা যায়, কতটুকু রানআপ নিলে বোলিং আরও নিখুঁত হয়—এসব বললেন। সময় তো খুব বেশি পাইনি। বেশিক্ষণ কথা বলা যায়নি।’
এমনিতে নিয়মিত ঘণ্টায় ১৪৫ কিলোমিটার কিংবা এর আশপাশে বোলিং করে তাক লাগিয়ে দিচ্ছেন সবাইকে। তবে পাকিস্তানের বিপক্ষে পরশু তাসকিনের একটি বল নিয়ে আলোচনা হচ্ছে আলাদাভাবে। তাসকিনই জানালেন, ওই ডেলিভারিটি ছিল ঘণ্টায় ১৪৭ কিলোমিটার গতির। প্রশ্নটা এখন বেশ উচ্চকিত—এটাই কি বাংলাদেশের পেসারদের মধ্যে সবচেয়ে গতিময় বল?
এক যুগের বেশি সময় ধরে ধারাভাষ্যে জড়িয়ে থাকা আতহার আলী খান জানালেন, গত বিশ্বকাপে অ্যাডিলেড-মেলবোর্নে বাংলাদেশের বোলারদের ১৪৭ কিলোমিটার গতির বোলিং দেখেছেন। তবে বোলারের নাম তাসকিন নাকি রুবেল হোসেন—এই নিয়ে ধন্দ রয়েছে তাঁর।
মাশরাফিও পরিষ্কার নন, এটিই বাংলাদেশের পেস বোলিংয়ে সর্বোচ্চ গতির বল কি না। অধিনায়ক বললেন, ‘সম্ভবত রুবেল এর চেয়ে বেশি গতিতে বল করেছে। ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বোলিংয়ের সামর্থ্য আছে ওর।’

এমনিতে গতিময় বোলারদের একটু বেশি রান খরচের ঝুঁকি থেকে যায়। সেই ঝুঁকির মধ্যেও তাসকিনকে স্বাধীনভাবে বোলিং করার লাইসেন্সই দিচ্ছেন মাশরাফি, ‘একেক বোলারের একেকটা শক্তির দিক থাকে। তাকে তার শক্তি অনুযায়ী বল করতে দেওয়া উচিত। তবেই সে সাফল্য পাবে। তাসকিনের মূল শক্তি জোরে বল করা। আমরা ওর শক্তিকে সব সময় প্রাধান্য দিই।

লাইয়মলাইটে তাসইকিন সাথে সোয়েবের টিপস। দেখা যাক সামনে কি নিয়ে আসছে আমাদের তাসকিন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ