তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় ‘তাইনান’ শহরে শক্তিশালী ভূমিকম্পের ধসে যাওয়া ১৭ তলা ভবনটির ধ্বংসস্তূপে আরো ১৩২ জন আটকে আছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। এছাড়া, আহত হয়েছে আরো অন্তত ৫০০ জন।
এদিকে, গত শনিবার ভোর থেকে এখন পর্যন্ত সাড়ে তিন’শ জনকে উদ্ধারের দাবি করেছে কর্তৃপক্ষ। দমকল বাহিনীর পাশাপাশি আট শতাধিক সেনা সদস্য উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যে সব ধরনের ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মা ইং জিউ।
পোস্টটি যতজন পড়েছেন : 17
























