১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাবিতে যৌন হয়রানি ঃ কর্মচারীর ২ বছর কারাদণ্ড

ভ্রাম্যমাণ আদালত ছাত্রীকে যৌন হয়রানি করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ।

তার নাম মোহাম্মদ আলী ।যৌন নির্যাতনের শিকার হওয়া ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থী বলে জানা গেছে।সোমবার বিকেলে ঘটনার সত্যতা পাওয়ায় আদালত তাকে এই সাজা দেন বলে সাংবাদিকদের জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এম আমজাদ।মোহাম্মদ আলী নামের ওই কর্মচারী সুফিয়া কামাল হলের লন্ড্রিতে কাজ করেন।

গত রবিবার তিনি রাত সাড়ে ৯টার দিকে হলের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় ছাত্রীটিকে একা পেয়ে যৌন হয়রানি করে। এসময় ওই ছাত্রী চিৎকার করলে অন্য ছাত্রীরা গিয়ে মোহাম্মদ আলীকে ধরে ফেলেন। পরে রাতেই ওই কর্মচারীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ বলেন, মোহাম্মদ আলী নামে ওই কর্মচারীকে সোমবার বিকালে ভ্রাম্যমাণ আদালত দুই বছরের সাজা দেন। তিনি হলের এক ছাত্রীকে যৌন হয়রানি করেছিলেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ