ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২ আসামির মৃত্যু হয়েছে। জানা যায়, এদের মধ্যে মনসুর মোল্লা সাতক্ষীরা সদর থানার মাদক মামলার আসামি। খুলনা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা কেন্দ্রীয় করাগারের মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার রাতে কারারক্ষী জাকারিয়া আলম বিষয়টি নিশ্চিত করেছেন। দুই আসামি হলেন- কয়েদি মনসুর মোল্লা (৬০) ও হাজতি সুবাস নন্দি (৪৭)।
এদিকে সুবাস নন্দি কোতয়ালী থানার বিস্ফোরক মামলার আসামি। অসুস্থ হয়ে পড়লে তাকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১১টায় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
পোস্টটি যতজন পড়েছেন : 11






















