ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এম এ আজিজ আর নেই

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দীর্ঘ দিন ধরে হৃদরোগে ভুগছেন।

জানা গেছে, শনিবার এম এ আজিজ পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকা মহানগর আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক জামালউদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ