ডিজিটাল মেলা উপলক্ষে গাইবান্ধায় সংবাদকর্মীদের প্রেস ব্রিফিং

আতিকুর রহমান আতিক, গাইবান্ধা প্রতিনিধিঃ

ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে আজ সোমবার গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদকর্মীদের নিয়ে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

আজ দুপুরে প্রেস ব্রিফিং এ গাইবান্ধা জেলার প্রিন্ট ও ইলেকট্রোনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্টিত প্রেস ব্রিফিং এ বক্তব্য রাখেন তথ্য কর্মকর্তা সাবিহা আকতার লাকাী, সাংবাদিক গোবিন্দলাল দাস, শামীম আল সাম্য সহ অন্যরা। ডিজিটাল দেশ গড়ার লক্ষে বর্তমান সরকারের নানা উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরা হয় এবং ৩ দিনের ডিজিটাল মেলা সফল করার আহবান জানানো হয়।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ