ডিএমপির ৭ থানার ওসি বদলি

আর্থনিউজ২৪: মঙ্গলবার ডিএমপির পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার আদেশক্রমে উপ-পুলিশ কমিশনার (সদর দফতর ও প্রশাসন) স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে এ রদবদল করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অধীনে ৭ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। বদলিকৃত থানাগুলো হচ্ছে- সবুজবাগ থানা, রামপুরা, ওয়ারী, বংশাল, সূত্রাপুর, গোয়েন্দা উত্তর ও প্রসিকিউশন বিভাগ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের সহকারী কমিশনার (এসি) ইফতেখায়রুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ