ট্রেন ও ট্রাক সংঘর্ষ, আহত ১০

নাটোরে ঢাকাগামী আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেন ও পাথর বোঝাই ট্রাকের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যাওয়ায় নাটোরের সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

সোমবার রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটেছে। তবে মঙ্গলবার সকাল ৯টার দিকে ওই রেল রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

নাটোর সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, রাত সোয়া ১টার দিকে ঢাকাগামী আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেন নাটোর স্টেশন ছেড়ে আসে। পরে নাটোর-রাজশাহী মহাসড়কের হুগোলবাড়িয়া রেল ক্রসিংয়ে গেটের সিগন্যাল না থাকায় পাথর বোঝাই একটি ট্রাকের সঙ্গে ওই ট্রেনের সংঘর্ষ হয়। এতে ট্রেনের ইঞ্চিন লাইনচ্যুত হয়। এ সময় ট্রাক ও ট্রেনের অন্ততঃ ১০ যাত্রী আহত হন।

এ ঘটনায় রেললাইনের ওপর ট্রাক ও রেলের বগি বিকল থাকার কারণে নাটোরের সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে মঙ্গলবার সকাল ৯টার দিকে উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ