৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আনসারবাড়িয়া রেল স্টেশনের অদূরে গ্যাং কোয়ার্টারের কাছে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তার নাম আবুল হাসেম (৪৫)। এ সময় মোটরসাইকেল চালক জব্বার ফকির গুরুতর আহত হন। ২৮ জানুয়ারি মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আবুল জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের শাহাপুর গ্রামের বাসিন্দা।
জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাড়ী এক্সপ্রেস আনসারবাড়িয়া রেলস্টেশনের অদূরে গ্যাং কোয়ার্টারের কাছে পৌঁছায়। এ সময় জব্বার ও আবুল মোটরসাইকেলে করে রেললাইন পার হতে গেলে ট্রেনে কাটা পড়ে আবুল ঘটনাস্থলেই নিহত হন। এ সময় জব্বার গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ