ট্রাকচাপায় হাটহাজারীতে মোটরসাইকেল আরোহী নিহত

আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার পরে হাটহাজারী উপজেলার মীরেরহাট এলাকায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত। নিহত মোটরসাইকেল আরোহীর নাম মো. ইদ্রিস তালুকদার(৪৫)।

এসময় গুরুতর আহত এক শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত শিশুর নাম সাদিকা (১৩)। বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে ভাঙ্গাপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইদ্রিস ফটিকছড়ি উপজেলার পূর্ব ভুজপুরের বাসিন্দা এবং স্থানীয় একটি এনজিও কর্মকর্তা বলে জানা গেছে। আহত সাদিকা ইদ্রিসের মেয়ে।

হাটহাজারী থানার এসআই আনিস আল মাহমুদ বলেন, ‘মোটরসাইকেল নিয়ে বাবা-মেয়ে শহর থেকে ফিরছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ইটবাহী ট্রাক মোটরসাইকেলটিকে সামনের দিক থেকে চাপা দিলে ঘটনাস্থলেই ইদ্রিসের মৃত্যু হয়। এসময় তার সাথে থাকা শিশু সাদিকা গুরুতর আহত হয়।’ শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হলেও, চালককে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ