২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

টি-২০ বিশ্বকাপ লক্ষ্যে মাশরাফি বাহিনীর ঢাকা ত্যাগ

সামনে টি-২০ বিশ্বকাপ। ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে দিল্লির উদ্দেশে উড়াল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।সোমবার (০৭ মার্চ) সকাল ১০টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেট এয়ারওয়েজে করে ঢাকা ত্যাগ করেন মাশরাফি বাহিনী।

T20-2016এর আগে সকাল সোয়া ৮টায় মাশরাফিরা ৬নং গেট দিয়ে বিমানবন্দরে ভেতরে প্রবেশ করেন।পরে ম্যশ সাংবাদিকদের বলেন, আমাদের লক্ষ্য বিশ্বকাপে ভালো খেলা। প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে ওঠা।জানা যায়, দিল্লি পৌঁছার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাড়া করা বিমানে ধর্মশালা যাবেন মাশরাফিরা।টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলতে হলে বাছাইপর্বের বড় বাধা পেরোতে হবে বাংলাদেশকে। বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ৯ মার্চ ধর্মশালায় নামবে তারা। এশিয়া কাপের ভাঙ্গা মানসিকতা ফেলে হাতে মাত্র সময় থাকছে ১ দিন। ১১ মার্চ আয়ারল্যান্ড ও ১৩ মার্চ ওমানে বিপক্ষে খেলবে বাংলাদেশ।এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আটটি দল সরাসরি খেলবে মূলপর্বে। বাছাইপর্ব থেকে আসবে দুটি দল। ১০টি দল নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্ব শুরু হবে ১৫ মার্চ, ফাইনাল হবে ০৩ এপ্রিল।অনেক আশার এশিয়া কাপের বিফলতা কাটিয়ে নিজেদের চেনাতে পারবে কিনা সেটাই এখন দেখার মূল বিষয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ