২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ঝুলন্ত লাশ উদ্ধার,দাবি হত্যাকাণ্ড

পিরোজপুরের স্বরূপকাঠীতে ওষুধ ব্যবসায়ী মো. মামুন মিয়ার (৪১) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ২৪ ফেব্রুয়ারি সকালে উপজেলার সোহাগদল ইউনিয়নের বৌ বাজার গ্রামের নিহতের বাড়ির এলাকার একটি গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মামুন উপজেলার একই গ্রামের ইন্দুরহাট বন্দর এলাকার আব্দুর রব মিয়ার ছেলে। স্বরুপকাঠী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, সকালে নিহত মামুন মিয়ার পুরনো বাড়ি সংলগ্ন মাঠে ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

তবে নিহতের বড় বোন শিউলি খাতুন ও ভাই মাসুম বিল্লাহ দাবি করেছেন, তাদের ভাইকে হত্যা করা হয়েছে। কারণ হিসেবে তারা বলছেন, মামুনের লাশের পা ঝুলন্ত অবস্থায় মাটিতে লেগে ছিল।

স্বরুপকাঠী থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পুলিশি তদন্ত চলছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ