১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহে বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়ার নামে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিলে পুলিশ বাঁধা দিয়েছে। দেশব্যাপী কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে ঝিনাইদহ জেলা বিএনপি’র উদ্যোগে সোমবার সকাল ১১টার দিকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের কেপি বসু সড়ক থেকে শহরের প্রবেশের চেষ্টা করলে পোষ্ট অফিস মোড়ে পুলিশ বাঁধা দেয়।

পুলিশি বাঁধায় মিছিলকারীরা সেখানেই এক সংক্ষিপ্ত সমাবেশ করে। পৌর বিএনপি’র সভাপতি জাহিদুজ্জান মনার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি এ্যাড. এস.এম.মশিয়ুর, থানা বিএনপি’র সভাপতি এ্যাড. কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক এড আব্দুল আলিম, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, জেলা বিএনপি’র ছাত্রবিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, জেলা শ্রমিক দলের সভাপতি আবুবক্কর সিদ্দিক, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান পপপু, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আহসান হাবিব রনক, মিজানুর রহমান সুজন, মীর ফজলে এলাহী শিমুল, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আনন, যুগ্ম-আহ্বায়ক আবুল বাশার বাশি, মোস্তাক আহমেদ, সাইফ মাহমুদ মামুন ও জেলা জিয়া পরিষদের আহ্বায়ক প্রভাষক জাহাঙ্গীর হোসেন প্রমুখ। সমাবেশে বক্তারা অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবি জানান।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ