ঝিনাইদহে চালকের মাথায় হেলমেট না থাকায় ৬০ মোটর সাইকেল চালকের বিরুদ্ধে মামলা

 

ঝিনাইদহ প্রতিনিধিঃ
সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাতের হাত থেকে রক্ষা পেতে হেলমেটের ব্যবহার ও সচেনতনা বৃদ্ধির জন্য অভিযান শুরু করেছে জেলা ট্রাফিক পুলিশ। রোববার দিনব্যাপী শহরের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে হেলমেট ব্যবহার না করায় ৬০ মোটর সাইকেল চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর কৃষ্ণপদ সরকার জানান, ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশে শহরের আরাপপুর, হামদহ বাইপাস, টার্মিনাল, পাগলা কানাই মোড়সহ বিভিন্ন পয়েন্টে চেক পোষ্ট বসিয়ে অভিযান চালায় ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ ইব্রাহিম, কামাল হোসেন, মাজহারুল ইসলাম, সার্জেন্ট নাজমুল হাসান, টিএস আই সাইফুল ইসলাম, প্রদীপ সরকার সহ এটিএসআই সানি, আকবর, আসাদ, শওকোত, শাহাজাহান প্রমুখ। এসময় হেলমেট ব্যবহার না করায় ৬০ জন চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ