২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ঝিনাইদহে আলমসাধুর চাপায় শিশু নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আদনান (৩) নামে এক শিশু নিহত হয়েছে। ১৭ জানুয়ারি শুক্রবার দুপুরে কালীগঞ্জ-মল্লিকপুর সড়কের মস্তবাপুর নামক স্থানে একটি রড বোঝাই আলমসাধুর চাপায় শিশুটি নিহত হয়।

শিশু আদনান মস্তবাপুর গ্রামের মিজানুর রহমান খাঁ-এর ছেলে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি মাহফুজুর জানান, দুপুরে একটি রড বোঝাই আলমসাধু কালীগঞ্জ থেকে মল্লিকপুরে যাচ্ছিল। এসময় রাস্তা পার হওয়ার সময় আলমসাধুটি শিশুটিকে চাপা দেয়।

পরে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ