আব্দুল্লাহ আল মামুন,ঝিনাইদহ॥ বজ্রপাতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ঝিনাইদহের শৈলকুপায় ব্যক্তি উদ্দ্যেগে তাল বীজ রোপন করা হয়েছে। সোমবার সকালে গাড়াগঞ্জ বাজুখালি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ বীজ রোপন করেন। গাড়াগঞ্জের মোঃ ওয়াজির হোসেন নিজ উদ্দ্যেগে ৩শত তালের বীজ রোপন করেন। এসময় উপস্থিত ছিলেন গাজীপুরের কৃষি গবেষনার প্রধান বৈঞ্জানিক কর্মকর্তা ডঃ নাজিরুল ইসলাম, উদ্দ্যেক্তা মোঃ ওয়াজির হোসেন, মোঃ খোদাদাত হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান তুষার, মোঃ শাহিনুর রহমান শাহিন। এছাড়া আরো উপস্থিত ছিলেন বাজুখালি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মতিন মাষ্টারসহ সকুলের সহকারী শিক্ষকবৃন্দ।
পোস্টটি যতজন পড়েছেন : ৩৪৭























