আব্দুল্লাহ আল মামুন, ঝিনাইদহ:
ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়ন থেকে ঢাল, বল্লম, রামদা, একটি তলোয়ার টেটা উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে পরানপুর গ্রাম থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, সদর উপজেলার বিভিন্ন স্থানে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে সোমবার পরানপুর গ্রামে অভিযান চালানো হয়। এসময় গফুর শেখের ছেলে লোকমান শেখ ও মুক্তার শেখের ছেলে আরব আলীর বাড়ী থেকে ৫টি ঢাল, ৩টি বল্লম, একটি রামদা, একটি তলোয়ার, ৮ টি টেটা ও লোহার রড় উদ্ধার করা হয়। এসময় পালিয়ে যায় লোকমান হোসেন ও আরব আলী।
পোস্টটি যতজন পড়েছেন : 20




















