১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ঝালকাঠিতে নিখোঁজের তিনদিন পরে জেলের মৃতদেহ উদ্ধার

ঝালকাঠির কাঁঠালিয়ায় নিখোঁজের তিনদিন পরে জেলে ইব্রাহিম সর্দারের (৩৫) মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৪ মে) রাতে বিষখালী নদীর ছৈলার চড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা অর্ধগলিত একটি মৃতদেহ দেখে খবর দিয়ে ঘটনাস্থলে গিয়ে ইব্রাহীমের স্বজনরা তা শনাক্ত করেন। নিহত জেলে ইব্রাহীমের বাড়ি আমুয়া পূর্বপাড় সর্দারপাড়ায়। তার স্ত্রী ও দুই মেয়ে সন্তান রয়েছে।

আমুয়া ইউপি চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম ফোরকান সিকদার মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় বিষখালী নদীতে মাছ ধরার সময় ইব্রাহিম সর্দার বজ্রপাতে আহত হয়ে নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ