ঘড়ির কাঁটা চলুক আর না-ই চলুক, পেট তো আর কথা শুনবে না। পেটের বায়না না মিটিয়ে তো পালানোর পথ নেই। এই বায়না মেটাতেই দিনের একটা বড় সময় যাদের রান্নাঘরে কেটে যায় এই টিপস গুলো তাদের জন্যই। চিনিতে পিঁপড়া, ময়দার খামি বানাতে গিয়ে হাতে মুখে একদম মাখামাখি অবস্থা তো নৈমিত্তিক ঘটনা। একটু কৌশুলি হলেই সাফ সুরত রাখা যায় রান্নাঘর। ঝঞ্ঝাটমুক্ত রান্নাঘর পরিচালনা করতে টুকে নিতে পারেন টিপসগুলো।
- সাধের বিস্কুট মুচমুচে রাখতে চাইলে এক টুকরো ব্লটিং পেপার রেখে দিন পাত্রের নিচে।
- ডিম সেদ্ধ করার আগে যদি ডিমে একটি পিন দিয়ে ছোট ছিদ্র করে রাখেন তাহলে সিদ্ধ হওয়ার পর ডিম থেকে দ্রুত খোসা ছাড়াতে পারবেন।
- আপেল কেটে রাখলে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে দ্রুতই বাদামি দাগ পড়ে যায়। কাটা আপলে তাজা রাখতে হালকা করে লেবুর রস মাখিয়ে দিন।
- লেবু চিপতে কষ্ট হলে কাটার আগে ৫-১০ মিনিট হালকা গরম পানিতে রেখে দিন। নরম হয়ে আসবে, চিপে রস বের করতেও সুবিধা হবে।
- মরিচ যদি দীর্ঘ সময় ধরে তাজা রাখতে চান তাহলে সংরক্ষণ করার আগে বোটা ছিড়ে রাখুন।
- নুডলস রান্না করার সময় অনেক সময় জড়িয়ে যায়। এই সমস্যা কমাতে নুডুলস সিদ্ধ করার পর ঠাণ্ডা পানিতে ধুয়ে নিন।
- পেঁয়াজ কাটার সময় চোখে পানি বের হয় অনেকের। এই সমস্যা দূর করতে পেঁয়াজ কুঁচি করে কাটার আগে দুইভাগ করে কেটে ১৫ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন।
- খবরের কাগজে মুড়িয়ে পেঁয়াজ সংরক্ষণ করলে অনেকদিন ধরে পেঁয়াজ টাটকা থাকে।
- আলু আর পেঁয়াজ একসঙ্গে সংরক্ষণ করবেন না। এতে আলু দ্রুত নষ্ট হয়ে যায়।
- রান্না করা ভাত আরও সাদা করতে রান্নার আগে যেই পানিতে ভাত রান্না করবেন তাতে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন।
- কাজু বাদামের খোসা দ্রুত ছাড়াতে ১০ থেকে ২০ মিনিট কাজুবাদাম গরম পানিতে চুবিয়ে রাখুন।
- চিনির পাত্রে কয়েকটি লবঙ্গ ফেলে রাখুন এতে চিনির পাত্রে পিঁপড়া উঠবে না।
- সবজি কাটতে সব সময় কাঠের চপিং বোর্ড ব্যবহার করুন, এটি ছুরি ভোঁতা করবে না। প্ল্যাস্টিকের চপিং বোর্ড ব্যবহার করলে অনেক সময় খাবারের সঙ্গে প্লাস্টিক ও চলে যায়।
- আপনার রান্না ঘরের কোণে সামান্য বরিক পাউডার ছিটিয়ে রাখুন। এতে করে তেলাপোকা রান্নাঘর থেকে দূরে থাকবে।
- যদি ময়দা মাখার পর খুব বেশি হাতের সঙ্গে লেগে যায় তাহলে সামান্য সময়ের জন্য মাখা ময়দা ফ্রিজে রাখুন। দেখবেন আর হাতে লাগছে না।
- আপনার চাল রাখা পাত্রে ছোট্ট কাগজে মুড়িয়ে বরিক পাউডার রাখুন। এতে চালে পোকা আক্রমণ করবে না।
- সবজি তাজা রাখতে ফ্রিজে রাখার আগে খবরের কাগজে মুড়িয়ে রাখুন।
- বেগুন কাটার পর রং কালচে হওয়া থেকে মুক্তি পেতে কাঁটা বেগুন লবণ পানিতে রাখুন।
আমাদের পোস্ট গুলো ভালো লগলে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে আরো নতুন নতুন পোস্টের জন্য একটিভ থাকুন ধন্যবাদ।
Posted by earthnews24 on Tuesday, January 26, 2016
পোস্টটি যতজন পড়েছেন : 10
























