১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

জ্বলে উঠলেন লিওনেল মেসি

মেসির হ্যাটট্রিকে উড়ে গেল এসপানিওল। জ্বলে উঠলেন লিওনেল মেসি। বার্সেলোনা ফরোয়ার্ড করলেন দুর্দান্ত এক হ্যাটট্রিক। তাতে উড়ে গেল এসপানিওল। বার্সেলোনা ‘কাতালান ডার্বি’ জিতেছে ৫-০ গোলে।
লা লিগায় বার্সেলোনা জিতল প্রথম তিন ম্যাচেই। তিন ম্যাচে খেলে শতভাগ জয়ের রেকর্ড একমাত্র বার্সারই। ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে আর্নেস্তো ভালভার্দের দল।
শনিবার দিনের প্রথম ম্যাচে লেভান্তের সঙ্গে ১-১ গোলে ড্র করা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ আছে ষষ্ঠ স্থানে। চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে বার্সা এগিয়ে ৪ পয়েন্ট।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ