জেলের জালে ৩২ কেজির জাভা ভোলা মাছ, ৩ লাখে বিক্রি

সুন্দরবনে মৎস্য শিকাররত এক জেলের জালে উঠলো ৩২ কেজি ৭শ গ্রাম ওজনের একটি জাভা ভোলা মাছ। যা তিন লাখ ১২ হাজার টাকা মূল্যে বিক্রি হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারি গ্রামের জেলে দেলোয়ার হোসেন মাছ নিয়ে লোকালয়ে ফিরলে মুন্সিগঞ্জের রোহন মৎস্য আড়তের মালিক আবু মুসা মাছটি কিনে নেন।
জেলে দেলোয়ার হোসেন জানান, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কোবাতক স্টেশন থেকে পাশ নিয়ে তারা সুন্দরবনে মাছ ধরতে যান। গত বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা রেঞ্জের বাটুলা নদীতে মাছ ধরার সময় তাদের জালে ৩২ কেজি ৭শ গ্রাম ওজনের একটি জাভা ভোলা মাছ ধরা পড়ে। যা তিন লাখ ১২ হাজার টাকায় বিক্রি হয়েছে।
প্রসঙ্গত, জাভা ভোলা মাছের ফুলকো জীবনরক্ষাকারী ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় বলে জনশ্রুতি আছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ