জুতার দোকানের আগুনে পুড়ে নিহত ৫

মৌলভীবাজারের জুতার দোকান থেকে ছড়িয়ে পড়া আগুনে একই পরিবারের পাঁচ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। ২৮ জানুয়ারি মঙ্গলবার সাইফুর রহমান সড়কে এ ঘটনা ঘটে।

মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগীর হোসেন এ তথ্য জানিয়েছেন।

জানা যায়, পিংকি সু স্টোরের পেছনে বাসা ছিল। ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে জুতার দোকানে আগুন লেগে যায়। পরে সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে বাসায়। আগুনের কারণে বাসা থেকে বের হতে না পেরে সেখানেই মৃত্যু হয়েছে ওই ৫ জনে।

আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিউট কাজ করছে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ