জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাঃখালেদার রিভিশন খারিজ

গাজীপুরে হত্যার দায়ে চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা রিভিশন খারিজ করে দিয়েছেন হাহকোর্ট।

আজ রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।এর আগে মঙ্গলবার (১০ মে) আদালতের শুনানিতে বিএনপির চেয়ারপারসনের পক্ষে ছিলেন এজে মোহাম্মদ আলী, ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, রাগিফ রউফ চৌধুরী ও এহসানুর রহমান প্রমুখ। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় করা তদন্ত ডায়েরি (রেকর্ডপত্র ও সিডি) এবং তদন্ত কর্মকর্তা (আইও’র) সাক্ষ্য পুনরায় গ্রহণ করা সংক্রান্ত দুটি আবেদন ছিল আদালতে। হাইকোর্টে খারিজের ফলে বিচারিক আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। আদালতে দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ