রিয়াল মাদ্রিদ মানেই তো রোনাল্ডো-বন্দনা।ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যেখানেই যান বাকি সব তুচ্ছ। তিনি মাঠে থাকা মানে বাকি দশ রিয়াল ফুটবলার তখন থেকেও যেন অদৃশ্য। দৈনিকের হেডলাইন হোক, বা সমর্থকদের সেল্ফির আব্দার মেটান— গত ছয় বছরের চব্বিশ ঘণ্টা বাদে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম পর্বে নামছে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ ইতালির এএস রোমা। তবে এ বার ‘স্পটলাইট’ রিয়ালের সাতের উপরে নেই। বরং আছে রিয়ালের কড়া হেডস্যারের উপর। ফ্রান্সের সেই প্রবাদপ্রতিম ফুটবলার যিনি এখন রোনাল্ডোদের কোচ— জিনেদিন জিদান। চ্যাম্পিয়ন্স লিগে কোচ হিসেবে জিদানের অভিষেক হচ্ছে আবার ইতালির মাটিতে! যে দেশের বিখ্যাত ক্লাব জুভেন্তাসের জার্সিতে ফুটবলারজীবনে নানা মণিমুক্ত রয়েছে এই মহাতারকার।
রোমার মুখোমুখি হওয়ার আগে রিয়াল কোচ জিদান বলছেন, ‘‘আমরা তৈরি। তবে রোমার জন্য তৈরি থাকলেও ম্যাচটা রিয়ালের পক্ষে সহজ হবে না।’’
গুরুত্বপূর্ণ এই ম্যাচে রোমায় ফিরছেন ড্যানিয়েল দে রোসি। ঘরের মাঠে লড়াইয়ের আগে দলের কোচ লুসিয়ানো স্পালেত্তিও শুধু রোনাল্ডোকে নিয়ে ভাবতে নারাজ। রিয়ালের বিরুদ্ধে রোমার গতিকেই হাতিয়ার করছেন স্পালেত্তি। ‘‘রোনাল্ডো বিশ্বসেরাদের মধ্যে একজন। তা বলে এই না ওকে একা আটকানোর কথা ভাবছি আমরা। আমাদের দলে এমন সব ফুটবলার আছে যাদের গতি অনেক। তাই সেটা কাজে লাগবে,’’ বলছেন স্পালেত্তি।চোটের জন্য রিয়াল দলে থাকবেন না গ্যারেথ বেল, পেপের মতো দলের প্রধান অস্ত্ররা। তবে যে-ই খেলুক বা না খেলুক, চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে অন্যতম সেরাদের মধ্যে থাকা জিজু-ই এই ম্যাচের ইউএসপি। জিদান প্লেয়ার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। সহকারী কোচ হিসেবে জিতেছেন। এ বার কি তা হলে স্বপ্নের হ্যাটট্রিক? কোচ হিসেবে যে অভিযান শুরু হচ্ছে আজই!
আজকের ম্যাচের দিকে তাকিয়ে আছেন অনেকই .দেখা যাক কি করেন রোনাল্ডো-জিজু।























