জামালপুর সদর উপজেলার নেশটা ইউনিয়নের দেউলিয়াবাড়ী গ্রামে দুই বোনকে গলা কেটে হত্যা
নিহত লুবনা (৯) ও ভাবনা (১৪) ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী শামিম হোসেনের মেয়ে।
পুলিশের নারায়ণপুর তদন্ত কেন্দ্রের এসআই একেএম মোহাব্বত কবির প্রাথমিক তদন্তের বরাতে বলেন, নিহত শিশুদের মা তাসলিমা বেগম সবচেয়ে ছোট মেয়েকে সঙ্গে নিয়ে মঙ্গলবার জামালপুর শহরে গিয়েছিলেন জমি নিবন্ধন করতে।
“বুধবার সকালে বাড়ি ফিরে তিনি ঘরের ভেতর বড় দুই মেয়ের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেনে। দুই বোন ছাড়া পরিবারের অন্য কোনো সদস্য বা আত্মীয় রাতে ছিল না এ বাড়িতে।”
সকালে ওই বাড়ি গিয়ে দেখা গেছে, তাসলিমা বারবার জ্ঞান হারাচ্ছেন। আর পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছে।
স্থানীয়রা কেউ এ হত্যাকাণ্ড সম্পর্কে কিছু বলতে পারেনি।
পোস্টটি যতজন পড়েছেন : 7






















