২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জামায়াতের মুজিবনগর উপজেলা আমিরসহ আটক ২

মেহেরপুরের মুজিবনগর উপজেলার গোপালনগর গ্রামে নাশকতার পরিকল্পনা করার সময় এক সঙ্গীসহ উপজেলা জামায়াতের আমির খাঁন জাহান আলীকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ। তার সঙ্গীর নাম হাবিবুর রহমান।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে থেকে বিপুল পরিমাণ জিহাদি বই, টাকা আদায়ের রশিদ, রেজিস্ট্রি খাতা উদ্ধার করা হয়।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানা পুলিশের একটি টিম মুজিবনগর উপজেলার গোপালনগর গ্রামের মোশাররফ হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে জামায়াতের উপজেলা আমিরসহ দুই জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে জিহাদি বই, টাকা আদায়ের রশিদ ও রেজিস্ট্রি খাতা উদ্ধার করা হয়েছে।

ওসি বলেন, আটক দুজনের বিরুদ্ধে মুজিবনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ