৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতিসংঘ মহাসচিব পদের জন্য প্রার্থী হবেন হেলেন ক্লার্ক

নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক ঘোষণা দিয়েছেন যে, তিনি জাতিসংঘ মহাসচিব পদের জন্য প্রার্থী হবেন।গত কয়েক মাসের চলমান জল্পনার অবসান ঘটিয়ে তিনি এই সিদ্ধান্ত নেন।নির্বাচিত হলে জার্মানি, জাপান, ব্রাজিল এবং ভারতকে স্থায়ী সদস্য পদ দিয়ে তিনি নিরাপত্তা পরিষদের আমূল সংস্কার করতে চান। এছাড়া একুশ শতকের বাস্তবতা মাথায় রেখে আফ্রিকার দুটি দেশকেও নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য পদ দেয়া যেতে পারে বলে তিনি মনে করেন।বিবিসি’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটাই বলেছেন।

জাতিসংঘের বর্তমান মহাসচিব বান কি মুনের মেয়াদ এ বছরের ডিসেম্বরে শেষ হবার কথা রয়েছে। মিস ক্লার্ক বর্তমানে সংস্থাটির উন্নয়ন কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ