৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যুদ্ধের আশঙ্কা

কিছুদিন আগে সীমান্তে গোলাগুলিতে উভয় পক্ষের সৈনিক মারা গিয়েছিল। নাগোর্নো-কারাবাখ সীমান্ত ইস্যুতে প্রতিবেশী দু’দেশ আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যুদ্ধের আশঙ্কা করা হচ্ছে। খবর আলজাজিরার।আজারবাইজানের সৈনিক নিহত হয়েছে জানিয়ে তারা জানায়, গত ২৪ ঘণ্টায় তাদের তিনজন সেনা সদস্য নিহত হয়েছেন।এই নিয়ে দেশটির প্রেসিডেন্ট হুমকি দিয়েছে।আর্মেনিয়ার প্রেসিডেন্ট সের্জ সার্গাসিয়ান সোমবার হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘চলমান পরিস্থিতির উন্নয়ন না হলে তার দেশ নাগোর্নো-কারাবাখকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করবে।’তিনি আরও বলেন, ‘অশান্ত পরিস্থিতি বড় ধরনের যুদ্ধের সূত্রপাত ঘটাবে।’এদিকে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আর্মেনিয়ার সেনাবাহিনী যদি নাগোর্নো-কারাবাখের বেসামরিক জনগণের উদ্দেশে গুলি চালাতেই থাকে, তবে আজারবাইজান প্রয়োজনে আর্মেনিয়ার রাজধানী স্টেপানাকের্টে আক্রমণ চালাবে।রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমিরি পুতিনের মুখপাত্র দিমিত্রি পেস্কোভ আলজাজিরাকে জানান, রাশিয়া বিষয়টি নিয়ে খুবই উদ্বিগ্ন। যুদ্ধবিরতি কার্যকরে সর্বোচ্চ চেষ্টা করবে রাশিয়া।

উল্ল্যেখ, ১৯৯৪ সালের আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধের পর রবিবার শুরু হওয়া দু’দেশের সংঘর্ষ সবচেয়ে বড় ঘটনা। পূর্বে যুদ্ধের পর আজারবাইজান বিতর্কিত সেই এলাকাকে আর্মেনিয়ার হাতে ছেড়ে দেয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ