জমকালো T20 বিশ্বকাপের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব

আর মাত্র এক মাস পরই ভারতে শুরু হচ্ছে ওয়ার্ল্ড টি-২০র ষষ্ঠ আসর। লোকে একে দেখছেন টি২০ বিশ্বকাপ হিসেবেই – যদিও পোশাকী নাম তা নয়। তবে এটাকে বলা চলে সবচেয়ে জনপ্রিয়, বর্ণিল আর পয়সাওয়ালা ক্রিকেটের – সবচেয়ে বড় আন্তর্জাতিক আসর। আইসি পূর্ণ সদস্য এবং সহযোগী সদস্য মিলিয়ে ১৬টি দল খেলছে এতে।

বাংলাদেশের জন্য অবশ্য পথটা সোজা নয় – গ্রুপ পর্বে উঠতে হলে তাদের কোয়ালিফাইং গ্রুপে শীর্ষস্থান পেতে হবে। তবে একে নিয়ে এর মধ্যেই বিভিন্ন দলের ভক্ত-সমর্থকদের সধ্যে শুরু হয়ে গেছে শিরোপা জেতার স্বপ্ন দেখার পালা।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ