প্যানিক অ্যাটাকের লক্ষন হচ্ছে কোনও কাজ করার সময় হঠাৎই মনে হল নিশ্বাস নিতে যেন ভীষণ কষ্ট হচ্ছে। হাত, পা গুলো কেমন টেনে ধরছে। বমি বমি ভাব। তাহলে জানবেন আপনি প্যানিক অ্যাটাকের শিকার।
অনেকক্ষেত্রেই ওষুধপত্রও এই সমস্যায় হার মানে। তবে, নিয়মিত কিছু ব্রিদিং এক্সারসাইজ করলে সহজেই মুক্তি পেতে পারেন এই সমস্যা থেকে।
কী করবেন ?
প্যানিক অ্যাটাকের পরই রোগী জোরে জোরে শ্বাস নিতে থাকেন। ফলে বায়ু বেশি বেরিয়ে যায়। শরীরে কমে যায় কার্বন ডাই অক্সাইডের মাত্রা। এইসময় শ্বাস প্রশ্বাসের হার স্বাভাবিক রাখতে হাত দিয়ে মুখ ঢেকে আস্তে আস্তে শ্বাস নিন। যাতে শরীরে কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় থাকে।
এই ধরনের সমস্যা শুরু হলেই সমস্ত কাজ বন্ধ রেখে কোনও চেয়ারে বসে পড়ুন। এবার ধীরে ধীরে শ্বাস নিন। বেশ কিছুক্ষণ নিশ্বাস বন্ধ রাখুন। ফের শ্বাস নিন। এবার ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। ১০ বার করুন এই ব্যায়মটি। দেখবেন খানিকটা হলেও সুস্থ বোধ করবেন। শুধু তাই না, এতে আপনার রক্তচাপও নিয়ন্ত্রণে থাকবে।
প্যানিক অ্যাটাকের লক্ষণ বুঝতে পারলেই বসে পড়ুন কোনও চেয়ারে। পিঠ সোজা রাখুন। এবার শ্বাস নিন। সেইসঙ্গে হৃদস্পন্দন গুনুন। আপনার হৃদস্পন্দন ৫ পেরোলে আস্তে আস্তে শ্বাস ছাড়ুন। তবে, হৃদরোগীরা এটি করবেন না।
























