৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

জঙ্গি অর্থায়নে অভিযুক্ত ব্যারিস্টার শাকিলার জামিন স্থগিতাদেশ বাড়ল

জঙ্গি সংগঠনকে অর্থায়নের অভিযোগে দায়ের করা মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানার জামিন শুনানি আগামী ৫ জুন পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ।

বুধবার সকালে প্রধান বিচারপতির সুরেন্দ্র কুমার সিনহার (এসকে সিনহা) নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন।

গত ২২ ফেব্রুয়ারি ব্যারিস্টার শাকিলা ফারজানাকে অন্তবর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। পরে জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এরপর গত ২৯ ফেব্রুয়ারি হাইকোর্টের দেওয়া জামিন ২০ মার্চ পর্যন্ত স্থগিত করেন আপিল বিভাগ। বুধবার শাকিলার জামিনের বিষয়টি কার্যতালিকায় আসলে আদালত শুনানি শেষে ৫ জুন পর্যন্ত মুলতবি করেন।

প্রসঙ্গত, হামজা ব্রিগেড নামের একটি জঙ্গি সংগঠনকে অস্ত্র কেনার জন্য এক কোটি ৮ লাখ টাকা যোগানোর অভিযোগে গত বছরের ১৮ আগস্ট ঢাকার ধানমণ্ডি থেকে চট্টগ্রামের বিএনপি নেতা সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে আইনজীবী ব্যরিস্টার শাকিলা ফারজানাসহ দুই আইনজীবীকে গ্রেফতার করে র্যাব। পরে বাঁশখালী ও হাটহাজারীতে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ