৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

জঙ্গিবিরোধী অভিযান অব্যাহত থাকবে-স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গিবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। দেশবাসীকে আতঙ্কিত না হয়ে সাহসিকতার সাথে জঙ্গিবাদ মোকাবিলার আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাহাজ বিল্ডিংয়ে যেসব কাগজপত্র, গোলাবারুদ পাওয়া গেছে  দু’একদিনের মধ্যে বড় ধরণের নাশকতার প্রস্তুতি নিচ্ছিল বলে ধারনা করা হয়েছে। পোশাক, অবস্থান ও গোলাবারুদ দেখে মনে করা হচ্ছে গুলশান হামলার সঙ্গে তাদের লিংক রয়েছে।’

তিনি আরও বলেন, ‘গোয়েন্দা তথ্য পেলে আরো নিশ্চিত হওয়া যাবে। সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে সমন্বিত উদ্যোগ গ্রহণ করার নির্দেশনা দেওয়া হবে।’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ