ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আটক-১

দিনাজপুরের চিরিরবন্দরে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোরসালিন নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। ১৪ জানুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, ধর্ষণের অভিযোগে ভিকটিমের পিতা থানায় একটি মামলা দায়ের করছেন। ভিকটিমকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে খেলাধুলা করার সময় প্রতিবেশী নুর হোসেনের ছেলে মোরসালিন (২১) ওই শিশুকন্যাকে ফুঁসলিয়ে একটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে পথচারীরা এগিয়ে এলে মোরসালিন পালিয়ে যায়। এলাকাবাসী ওই শিশুকে উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এই ঘটনা জানতে পেরে সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মোরসালিনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন ভিকটিমের পিতা।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ