সম্প্রতি গুগুলের স্ট্রিট ভিউ কারের তোলা একটি ছবিকে তাদের গ্লোবাল ম্যাপ পেজে আপলোড করাকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। আনসেনসর্ড ওই ছবিটিতে দেখা গেছে, নেদারল্যান্ডস-এর অ্যালমেরের রাস্তার ধারে এক মহিলা সিগারেট মুখে মূত্রত্যাগ করছেন। যদিও, ছবিটি ভুলবশত সেখানে আপলোড হয়েছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।
শুরুতে ছবিতে ওই মহিলার মুখ পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল। ছবিটি নিয়ে বেশ কিছু কমেন্টও জমা পড়েছিল ওই সাইটটিতে। এরপরই তাঁর মুখ অস্পষ্ট (ব্লার) করে দেওয়া হয়।
এর আগেও মেক্সিকোতে সানবাথ নেওয়ার সময় এক মহিলার আনসেনসর্ড টপলেস ছবি পোস্ট করে বিতর্কে জড়িয়েছিল গুগল।
পোস্টটি যতজন পড়েছেন : 15























