১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

চুয়াডাঙ্গায় শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা, আটক ১

দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর গ্রামে সুমাইয়া খাতুন (৬) নামে এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত ১১ টার দিকে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের পেছনের মাঠের সিম ক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। ২ ফেব্রুয়ারি রবিবার সকাল ৯ টার দিকে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোমিনুল ইসলাম (২০) নামের একজনকে আটক করেছে পুলিশ। সুমাইয়া পারকৃষ্ণপুর গ্রামের কৃষক নাসির উদ্দীনের মেয়ে এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, শনিবার দুপুরে সুমাইয়া তার মায়ের খোঁজে বাড়ি থেকে পাশের মাঠে যাওয়ার সময় নিখোঁজ হয়। বিষয়টি দামুড়হুদা থানা পুলিশকে জানায় পরিবারের সদস্যরা। রাতে স্থানীয়রা সুমাইয়ার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে নাসির উদ্দীন জানান, নিখোঁজের পর থেকে আত্মীয়-স্বজনের বাড়িতে খুঁজেও সুমাইয়ার সন্ধান না পেয়ে রাতে বিষয়টি পুলিশকে জানানো হয়।
দামুড়হুদা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে শিশুটিকে ধর্ষণ ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রতিবেশী মোমিনুল ইসলামকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ