৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

চালকবিহীন বাস সার্ভিস চালু করেছে উত্তর ইউরোপের দেশ এস্তোনিয়া

চালকবিহীন বাস সার্ভিস চালু করেছে উত্তর ইউরোপের দেশ এস্তোনিয়া। গত তিনদিন ধরে দেশটির রাজধানীতে দুটো চালকবিহীন বাস চলাচল করতে দেখা গেছে। সরকারি সম্প্রচার প্রতিষ্ঠান ইআরআর জানিয়েছে, অন্য কোনো যানবাহন বা পথচারীর সঙ্গে এখন পর্যন্ত কোনো দুর্ঘটনা হয়নি।

তবে বেশ কবার শেষ মুহূর্তে দুর্ঘটনা এড়ানো গেছে। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন সোমবার সাইরেন এবং ফ্লাশ লাইটসহ একটি পুলিশ কারকে সাইড দেয়নি একটি বাস। একজন ফটোগ্রাফার দেখেছেন, মানুষ পারাপারের জায়গায় লাল বাতি ভেঙ্গে চলে যায় একটি বাস। তখন পথচারীরা অবাক বিস্ময়ে তাকিয়ে ছিলেন।

ইআরআর বলছে, যদিও চালক নেই, তবুও ট্রাফিক আইনের অনুসরণ নিশ্চিত করতে বাসে একজনকে থাকতেই হবে। বাসগুলোর দাম পড়েছে এক লাখ ইউরো। বেসরকারি খাত থেকে এই বিনিয়োগ এসেছে। আগামী ছয় মাসের জন্য এস্তোনিয়া ইউরোপীয় ইউনিয়নের সভাপতি। এই গৌরব উদযাপনের জন্যই তালিনে চালকবিহীন এই বাস চালু করা হয়েছে। তবে ছয় মাস পরও এই বাস সার্ভিস চালু থাকবে কিনা তা জানা যায়নি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ