চাঁপাইনবাবগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুরে সদর উপজেলায় দক্ষিণ শহর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল বাসেদ (৫৫) উপজেলার রামজীবনপুর গ্রামের বাসিন্দা।
সদর থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, দক্ষিণ শহর এলাকায় নিজ জমিতে কাজ করে দুপুরে বাড়ি ফিরছিলেন বাসেদ। পথে কে বা কারা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছেন ওসি।
পোস্টটি যতজন পড়েছেন : 14






















