১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

চাঁদাবাজ-সন্ত্রাসের বিরুদ্ধে চকবাজার থানা বিএনপির বিক্ষোভ মিছিল

দেশনায়ক তারেক রহমানের নির্দেশে চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চকবাজার থানা বিএনপি ও সহযোগি অঙ্গ সংগঠন।

বুধবার (১৬ অক্টোবর) নগরীর চকবাজার ও পাঁচলাইশ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কাতালগঞ্জে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ও চকবাজার থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আলম শিপু। প্রধান অতিথি ছিলেন মহানগর যুবদল নেতা রিয়াজ উদ্দিন সাত্তার মামুন।

উপস্থিত ছিলেন মহানগর যুবদল নেতা মোহাম্মদ রিয়াজ উদ্দিন সাত্তার মামুন, মোহাম্মদ ওসমান গনি, মো. আলমগীর, জসিম উদ্দিন, হিরু, রাহাত উল্লাহ রবিন, ইলিয়াস জিকু, ইমরান লিটন, জাকের, আলম, কামাল, সোহেল, রানা, জাসাস নেতা কামরুজ্জামান মিনহাজ, সাখাওয়াত হোসেন সিনবাদ, ছাত্রদল নেতা ফরহাদুল ইসলাম তারেক, রহিত আলি, নুর মোহাম্মদ ফাহিম, রুবেল, সালাউদ্দীন, হাবিব, জয়নাল, জামালসহ চকবাজার থানা বিএনপির নেতাকর্মী।

সমাবেশে সভাপতি বলেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্র বিশ্বাস করে। অবাধ নিরপেক্ষ নির্বাচন দিয়ে সংসদীয় সরকার গঠন করতে হবে, সেই সরকার দেশ শাসন করবে।

তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে দেশে ফেরানোর জন্য সরকারের কাছে দাবি জানান। তিনি বলেন, দলের সবার মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, এটাই আমাদের দাবি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ