বাংলাদেশি টেক স্টার্টআপ কোম্পানী “চাঁদমামা” আমেরিকার নিউ ওরলিন্সে অনুষ্ঠিতব্য‘কলিসন কনফারেন্সে’ অংশগ্রহণের জন্য মনোনীত
কলিসন(https://collisionconf.com/) হল ওয়েব সামিট প্রোগ্রামের সহযোগী কনফারেন্স। আমেরিকার ওয়াল স্ট্রিট জার্নাল,ফোর্বেস এবং নিউ ইয়র্ক টাইম এই প্রোগ্রামকে টেক কোম্পানী সমুহের সবচাইতে বড় মিলন মেলা নামে আখ্যায়িত করেছেন। “কলিসন কনফারেন্স” তাদের প্রথম প্রোগ্রাম করেন আমেরিকার লস ভেগাসে ২০১৪ সালে তারপর বেটা প্রোগ্রাম করেন ২০১৫ সালে। উক্ত প্রোগ্রাম গুলো ছিল ১০ হাজার অংশগ্রহণ কারীদের মিলন মেলা। এই বছর তারা ২০ হাজার অংশগ্রহণকারী নিয়ে ৩দিন ব্যাপী প্রোগ্রাম আয়োজন করতে যাচ্ছেন ২রা মে থেকে ৫ই মে,২০১৭। উক্ত প্রোগ্রামে গুগল,ফেইসবুক,মাইক্রোসফট,অ্যামাজন ও কোকাকোলা কোম্পানীসহ একশ এর বেশি দেশের বিখ্যাত টেক কোম্পানীরা ইনভেস্টর হিসেবে এবং ঐ সকল দেশের উদীয়মান স্টার্টআপ কোম্পানী গুলো একসাথে মিলিত হবে। উক্ত কনফারেন্সে বিগত বছর গুলোতে অনশগ্রহণকারী বিভিন্ন স্টার্টআপ কোম্পানী গুলো প্রায় ৮০০ কোটি টাকা ফান্ড পেয়েছে। “কলিসন কনফারেন্স”প্রোগ্রাম কমিটি অনেক যাচাই বাছাই ও পরীক্ষা করার পর স্টার্টআপ কোম্পানী গুলো বাছাই করে প্রোগ্রামটাতে অংশগ্রহণের জন্য মনোনীত করে থাকেন। এই বছর বাংলাদেশ থেকে ডিজিটাল বাংলাদেশের অংশীদার শ্লোগানের টেক স্টার্টআপ কোম্পানী চাঁদমামা বিডি লিমিটেড আবেদন করেছিল । তাদের আবেদনের পরিপেক্ষিতে “কলিসন কনফারেন্স” বাছাই কমিটি কোম্পানীয়ের প্রতিষ্ঠাতা সিইও আব্দুর রশিদ সোহাগকে স্কাইপে ইন্টারভিউ নেওয়ার পর প্রোগ্রামটাতে অংশগ্রহণের জন্য মনোনীত ঘোষণা করে মেইল করেন। এই প্রোগ্রামে অংশগ্রহণ করে দেশের টেক কোম্পানী হিসেবে চাঁদমামা বিডি লিমিটেড বয়ে নিয়ে আসবে বিশ্ববাসীরসম্মান।
চাঁদমামা বিডি লিমিটেড কোম্পানীয়ের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা সিইও আব্দুর রশিদ সোহাগ বলেন- “ কলিসন কনফারেন্স হল সারা বিশ্বের সকল টেক কোম্পানীয়ের সপ্নের কনফারেন্স ঠিক যেমনটি আমাদের জন্য । এই প্রোগ্রামটিতে সারা বিশ্বের সকল বড় টেক কোম্পানি গুলোর মালিকগণ অংশগ্রহণ করবেন ফলে তাদের সাথে তিনদিনের সময় কাটানো অনেক সৌভাগ্যের ব্যাপার কারণ তাদের বড় হওয়ার পেছনের গল্প গুলো জানা যাবে। এই অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি বাংলাদেশের টেক স্টার্টআপ হিসেবে সারা বিশ্ব দরবারে আমাদের এগিয়ে যাওয়া ও বাংলাদেশের ১৬ কোটি মানুষকে ডিজিটাল সুযোগ সুবিধা প্রদানের গল্প জানাতে পারব। চাঁদমামা মূলত দেশের ১ লক্ষ তরুণের উদ্যোক্তা হওয়ার একটা বিশাল প্লাটফ্রম এই ১ লক্ষ তরুণের মাধ্যমে সারা দেশের মানুষের কাছে আমরা ডিজিটাল সেবা ও পণ্য পৌঁছিয়ে দিবো অতি সহজেই। বাংলাদেশের সবচাইতে বড় এবং গ্রাম ভিত্তিক তথ্যভাণ্ডার হতে যাচ্ছে “চাঁদমামা তথ্যভান্ডার” অর্থাৎ একটি গ্রাম,একটি ওয়েবসাইট ও একজন উদ্যোক্তার সম্মিলিত প্রয়াসের নাম “চাঁদমামা”। বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে আমরা নিজেদেরকে অংশীদার হিসেবে দেখতে চাই। ”
চাঁদমামা বিডি লিমিটেড কোম্পানিয়ের সহপ্রতিষ্ঠাতা ও সিওও ফজলুর রহমান বলেন- “বিনিয়োগকারী,বিশ্বেরসবচেয়েবড় ও সফলকোম্পানিএবংসকল সফলপ্রতিষ্ঠাতাসহ স্টার্টআপ কোম্পানী গুলো মিলিত হওয়া এবং নিজেদের মধ্যে নেটওয়ার্ক বৃদ্ধি করতে এই প্রোগ্রাম অন্যতম ভুমিকা রাখবে। এই প্রোগ্রাম আমাদের জন্য একটিবিস্ময়করঅভিজ্ঞতা ও পথ প্রদর্শক হবে। চাঁদমামা এই প্রোগ্রামে বিশ্বকে দেখিয়ে দিবে বাংলাদেশ টেক শিল্পে যা করতে যাচ্ছে তা অনেক দেশের জন্য অনুকরণীয়। চাঁদমামার স্বপ্নদ্রষ্টা আব্দুর রশিদ সোহাগের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে এই প্রোগ্রাম আমাদেরকে ভাল কিছু দিক নির্দেশনা দিবে বলে আমি বিশ্বাস করি।”
কলিসন কনফারেন্সের স্টার্টআপ ম্যানেজার পেডি গ্রিফিত চাঁদমামা কোম্পানীয়ের প্রতিষ্ঠাতা সিইও জনাব আব্দুর রশিদ সোহাগকে চাঁদমামা কোম্পানীয়ের পক্ষ থেকে কলিসন কনফারেন্সে অংশগ্রহনের জন্য মনোনীত হয়েছেন এই মর্মে সিদ্ধান্ত জানিয়ে মেইল পাঠান।
“The best technology conference on the planet” -Forbes
























