২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

চসিক কর্তৃক আরোপিত গৃহ কর বৃদ্ধির কারণে নগরবাসীর ভোগান্তির মাত্রা বহুগুণ বৃদ্ধি পাবে- আবুল হাশেম বক্কর

 

চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন গৃহকর পূর্নমূল্যায়নের নামে ৮০ টাকা থেকে একলাফে ১ লক্ষ ৮০ হাজার টাকা উর্ণীত করা, ভাড়া আদায়ের ভিতিত্ততে গৃহকর নির্ধারণের প্রক্রিয়ার কারণে বাড়ির মালিকরা দিশেহারা হয়ে পড়েছেন। তিনি বলেন, আগে জায়গার আয়তনের উপর নির্ভর করে গৃহকর নির্ধারিত হতো। কিন্তু এখন তা ভাড়া আদায়ের উপর নির্ধারিত হচ্ছে। এতে করে বাড়ির মালিকের উপর নির্ধারিত করের পরিমাণ আগের চেয়ে ২০ থেকে ৩০ গুণের বেশি বৃদ্ধি পেয়েছে। বাড়ির মালিকরা একবার আয়ের উপর বাড়ির কর দিচ্ছে, অন্যদিকে তাদের বাড়ির ভাড়ার উপর কর আরোপ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। একদিকে রাজস্ব বোর্ডের আয়কর, অন্যদিকে সিটি কর্পোরেশনের গৃহকর। এ দু’ধরণের গৃহ করের চাপ গিয়ে পড়বে ভাড়াটিয়াদের উপর। তিনি আরো বলেন, সাধারণ মানুষ এমনিতেই নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য, সেবা সার্ভিসের মূল্য বৃদ্ধি, ভ্যাট, ট্যাক্সসহ নানা ধরণের প্রত্যক্ষ ও পরোক্ষ করে জর্জরিত। সেখানে চসিক কর্তৃক আরোপিত গৃহ কর বৃদ্ধি সাধারণ মানুষের ভোগান্তির মাত্রা বহুগুণ বৃদ্ধি পাবে। যা নগরবাসীর উপর জীবনযাত্রার ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। তিনি চসিক কর্তৃপক্ষের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে ৬০ লক্ষ নগরবাসীর ভোগান্তির করা ছিন্তা করে অবিলম্বে আরোপিত কর পূর্বের স্থানে প্রতিস্থাপন করে গ্রীন সিটি, মেগা সিটি, ক্লীন সিটির সেøাগান বাস্তবায়নে নগরবাসীর সহযোগিতা গ্রহণ করুন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র নগরবাসীকে নাগরিক সুযোগ-সুবিধা প্রদানে সম্পূর্ণ ব্যর্থ উল্লেখ করে তিনি বলেন, পুরো মহানগরীর ময়লা-আবর্জনা, দূর্গন্ধ, মশার উপদ্রব, নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে অলি-গলির প্রতিটি রাস্তার বেহাল দশা। যানজট ও জলজটে অতিষ্ট নগরবাসী। নগরীর অধিকাংশ এলাকা বৃষ্টির পানি, জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে প্রায়শই। ঐসমস্ত এলাকায় বসত ঘরের নীচতলা বসবাসের অনুপযোগী হয়ে পড়ায় ভাড়াটিয়ারা চলে যেতে বাধ্য হচ্ছে। এতে করে ক্ষতির সম্মুখীন হচ্ছেন বাড়িওয়ালাগণ। বর্তমান মেয়র এই সকল সমস্যা সমাধানের উদ্যোগ না নিয়ে এবং নাগরিক সেবা নিশ্চিত না করে উল্টো নগরবাসীর উপর করের বোঝা চাপিয়ে দিয়েছে। নগরবাসীর প্রাপ্য ন্যয্য সেবা হতে বঞ্চিত হয়ে চসিকের অযৌক্তিক কর পরিশোধে বাধ্য নয়। তিনি অদ্য ২৪ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় নগরীর ডবলমুরিং থানা বিএনপি’র উদ্যোগে সুপারিওয়ালাপাড়ায় বর্ধিত হোল্ডিং ট্যাক্স প্রত্যাহারে দাবিতে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ডবলমুরিং থানা বিএনপি’র সভাপতি সাবেক কাউন্সিলর মো. সেকান্দরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী বাদশা মিয়ার পরিচালনায় আয়োজিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর বিএনপি’র সহ-সভাপতি জয়নাল আবেদীন জিয়া, যুগ্ম সম্পাদক এস.এম সাইফুল আলম, মো. শাহ আলম, এয়াছিন চৌধুরী লিটন, সহ-সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন, সম্পাদক মন্ডলীর সদস্য মোস্তাফিজুর রহমান ভুলু, মো. রফিক, আবু মুছা, শামসুল আলম, জমির আহমেদ, নগর ছাত্রদলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, যুগ্ম সম্পাদক আলী মুর্তুজা, যুবদল নেতা সাইফুর রহমান শপথ, বিএনপি নেতা হাজী হোসেন আহমেদ, মো. মহসিন, রিয়াদ খান, আবদুল হালিম, কামাল সর্দার, মো. আজাদ, মো. তাহের, মো. সেলিম, মো. বাদশা সিদ্দিকী, নুর উদ্দিন সোহেল, জিয়াউর রহমান জিয়া, মো. শফি, সুরু, মো. ইব্রাহিম, সিরাজুল মোস্তফা, মোছলেহ উদ্দিন, আমির উদ্দিন, মো. আজিম, যুবদল নেতা আমিন উল্লাহ, এরশাদ হোসেন, মো. কালু, মো. ইদ্রিস, একরাম ছিদ্দিকী, মো. সোহাগ, রাজিবুল হাসান রানা প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ