২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

চন্দনাইশে ৪৭ তম জাতীয় শীতকালীন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দোহাজারী উচ্চ বিদ্যালয়

চন্দনাইশ উপজেলায় ৪৭ তম জাতীয় স্কুল ও মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতার ক্রিকেট ইভেন্টে দোহাজারী জামিজুরী আঃ রহমান উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ৩ দিন ব্যাপী প্রতিযোগিতার শেষ দিন মঙ্গলবার (২৬) ডিসেম্বর বিকালে উপজেলা সদরস্থ কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার ক্রিকেট ইভেন্টের ফাইনাল খেলায় কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয়কে সুপার ওভারে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দোহাজারী জামিজুরী আঃ রহমান উচ্চ বিদ্যালয়।

নির্ধারিত ৫ ওভারের খেলায় টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করে কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় ৫ উইকেটে ৭৭ রান সংগ্রহ করে। জয়ের জন্য ৭৮ রানের লক্ষে ব্যাটিং করতে নেমে দোহাজারী জামিজুরী আঃ রহমান উচ্চ বিদ্যালয় ৪ উইকেটে ৭৭ রান তুলতে সক্ষম হয়। জয় পরাজয় নিষ্পত্তি করার জন্য খেলা গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় ৬ রান সংগ্রহ করলে ৭ রানের সহজ লক্ষমাত্রা অতিক্রম করে জয়লাভ করে দোহাজারী জামিজুরী আঃ রহমান উচ্চ বিদ্যালয়।
খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চন্দনাইশ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবু কাউসার।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ