চট্টগ্রাম বাঁশখালীতে লেগেছে নির্বাচনের হাওয়া

নিজস্ব প্রতিবেদক : বর্তমান সরকারের পূর্ণ মেয়াদ শেষে নির্বাচন হলে ২০১৯ সালের ২৮ জানুয়ারির আগে তিন মাসের মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সে হিসাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের এখনো ঢের সময় বাকি। তবে এত দূরের ভোটকে সামনে রেখে সরগরম হয়ে উঠছে দেশ। প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা নেমে পড়েছেন গণসংযোগে। বিভিন্ন আসনের বর্তমান ও সাবেক এমপি-মন্ত্রীদের পাশাপাশি দুই দলের বিভিন্ন পর্যায়ের নেতারা মাঠে সরব হয়ে উঠছেন। দলীয় কর্মসূচির পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন তাঁরা। কিছু এলাকায় জাতীয় পার্টি ও জাসদের বর্তমান সংসদ সদস্যদের পাশাপাশি দলের অন্য নেতারাও মাঠে নেমে পড়েছেন। সে সুবাদে তৃণমূলে দলগুলোর রাজনীতিতে বইতে শুরু করেছে আগাম নির্বাচনী হাওয়া। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যেও আগামী নির্বাচন নিয়ে চলছে নানামুখী আলোচনা। তবে কিছু জেলায় নির্বাচন নিয়ে আলোচনা থাকলেও প্রচার বা জনসংযোগের চিত্র এখনো সেভাবে স্পষ্ট হয়ে ওঠেনি।

বন্দরনগরী চট্টগ্রামে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জাসদের বর্তমান সংসদ সদস্য এবং মন্ত্রীরা নিজ এলাকায় দলের সাংগঠনিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের অবস্থান দৃঢ় করছেন। তাঁদের অনুসারী নেতাকর্মীরাও মাঠে কাজ করছে। তাঁদের পাশাপাশি সক্রিয় হয়েছেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী স্থানীয় নেতারাও।

যার রেশ বাঁশখালীতেও লেগেছে নির্বাচনের হাওয়া । যাত্রীবাহী বাস, চায়ের দোকান, মাট-ঘাট সব খানেই আগামী জাতীয় নির্বাচন নিয়ে কথা চলছে এবং কে কে আগামী জাতীয় নির্বাচেনে মনোনয়ন পাওয়ার জন্য লভিং চালিয়ে যাচ্ছেন কেন্দ্রী অফিস ও নেতাদের ধারে ধারে।তাদের মধ্যে বিএনপি থেকে মনোনয়ন চাচ্ছেন সাবেক প্রতিমন্ত্রী দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, বাঁশখালী বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাখাওয়াত জামাল দুলাল, সাবেক মেয়র খামরুল ইসলাম হোসাইনী, চেয়ারম্যান লেয়াকত আলী, জেলা বিএনপি নেতা ইফতেখার মহসিন।আওয়ামীলীগ থেকে যারা মনোনয়ন চাচ্ছেন বর্তমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, শিল্পপতি আলহাজ্ব মজিবুর রহমান সিআইপি, আব্দুল্লাহ কবির লিটন, মোঃ গলিব চৌঃ, জামাত ইসলাম থেকে বর্তমান উপজোল চেয়ারম্যান জহিরুল ইসলাম, জাতীয় পার্টি থেকে সাবেক মেয়র মাহামুদুল চৌধুরী এদের নাম শুনা যাচ্ছে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ