বুধবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে থেকে ৮২টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
শুল্ক কর্মকর্তারা জানান, সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ওমান থেকে আসা একটি ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে নামেন সাইফুল নামে এক যাত্রী। এসময় তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করে দেহ তল্লাশি করেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। পরে তার কোমরে থাকা ২টি ব্যাগ থেকে ৮২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। সাড়ে ৯ কেজি ওজনের এ স্বর্ণের বারের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ কোটি টাকা বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
পোস্টটি যতজন পড়েছেন : 14






















