আর্থনিউজ২৪ঃ চট্টগ্রামে ওজনে কম দেয়ার অপরাধে নগরীর কদমতলী, আছাদগঞ্জ ও চাক্তাই এলাকার ২৬টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিএসটিআই।
সোমবার বিএসটিআই চট্টগ্রাম কার্যালয়ের পরিদর্শক (মেট) মোহাম্মদ সাইফুর রহমান বাদী হয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।
বিএসটিআই চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মো.সাইদুল ইসলাম জানান, ‘সোমবার সকালে ‘দি স্ট্যান্ডার্ডস অব ওয়েটস অ্যান্ড মেজার্স অর্ডিন্যান্স ১৯৮২ (এ্যামেন্ডমেন্ট এ্যাক্ট- ২০০১)’ এর আওতায় নগরীর কদমতলী, আছাদগঞ্জ ও চাক্তাই অভিযান পরিচালনা করা হয়।
এসময় বিভিন্ন জ্বালানি তেল, শুটকি, বীম স্কেল উৎপাদনকারী প্রতিষ্ঠানে ওজনে কম দেয়ার প্রমাণ পাওয়ায় ২৬টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
পোস্টটি যতজন পড়েছেন : 10




















