৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে সোহেল হত্যার প্রতিবাদে বিশাল মানববন্ধন

সবুজ মন্ডল, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় এর এমবিএ শেষ বর্ষের মেধাবী ছাত্র ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সদস্য নাসিম আহম্মেদ সোহেল এর উপর ওয়াসা মোড়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের দামপাড়া ক্যাম্পাসে পূর্ব পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলার মাধ্যমে নির্মম ও নৃশংসভাবে সোহেল হত্যার প্রতিবাদে চট্টগ্রামের সচেতন ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মী সমন্বয়ে পূর্ব নির্ধারিত কর্মসূচীর অংশ হিসেবে সমগ্র চট্টগ্রাম মহানগরীর ৪৪টি ওয়ার্ডের ন্যায় বাংলাদেশ ছাত্রলীগ ১৪ নং লালখান বাজার ওয়ার্ডের উদ্যোগে আজ সকাল ১১টায় নগরীর লালখান বাজার ইস্পাহানী চত্বর থেকে শুরু হয়ে বাটালী পাহাড়ের সামনে পর্যন্ত লালখান বাজারের ছাত্রলীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে এক বিশাল সুদীর্ঘ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় শুরু হওয়া মানববন্ধন দুপুর ১২টায় শেষ হয়। এতে একাত্মতা প্রকাশ করেন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ১৪ নং লালখান বাজার ওয়ার্ডের সর্বস্তরের নেতৃবৃন্দ।

লালখান বাজার ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ১৪ নং লালখান বাজার ওয়ার্ডের কাউন্সিলর জনাব এ.এফ. কবির আহমেদ মানিক, ১৪ নং লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম, মতিঝর্ণা ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম. ইব্রাহীম, চট্টগ্রাম সরকারী সিটি কলেজ ছাত্র সংসদ দিবা শাখার সাবেক নাট্য সম্পাদক আব্দুল মান্নান, ইউনিট আওয়ামী লীগ নেতা আবদুল মজিদ আলী, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্র সংসদের সাবেক ছাত্র মিলনায়তন সম্পাদক আজমল হোসেন হিরু, ওয়ার্ড যুবলীগ নেতা মাঈন উদ্দীন হানিফ, মহানগর তরুণ প্রজন্ম লীগের সভাপতি এম.এ. নেওয়াজ, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক সনেট চক্রবর্ত্তী, সদস্য রিদোয়ানুল কবির সজীব, আসাদুজ্জামান জেবিন, মহানগর তরুন প্রজন্ম লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম উদ্দিন, মহানগর ছাত্রলীগের সদস্য মোরশেদ আলম বাবলু, ওয়ার্ড ছাত্রলীগ নেতা সাহেদ আহমেদ সাজু, আইনুল কাদের চৌধুরী নিপু, ওয়ার্ড যুবলীগ নেতা সোহাগ, মোক্তার মাহমুদ, ওয়ার্ড ছাত্রলীগ নেতা শামীম আহসান, মোঃ জুয়েল, মোঃ মুরাদ, আশিক এলাহী প্রিজম, ডেবিড মজুমদার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, নাসিম আহমেদ সোহেলকে হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার পূর্বক ছাত্রলীগের ইতিহাসে এই ধরনের ন্যাক্কারজনক হত্যাকান্ডের যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য হত্যাকান্ডে জড়িত সকল খুনীকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দানের জন্য প্রশাসনের নিকট জোরদাবী জানান।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ