চট্টগ্রামে শিশু অপহরণ মামলায় মহিলা ডাকাতসহ ৫ জনের যাবজ্জীবন

আর্থনিউজ২৪: মঙ্গলবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রেজাউল করিম চৌধুরীর আদালত  নগরী থেকে ফারিয়া আফরিন ঐশী নামে এক শিশুকে অপহরণের অভিযোগে রহিমা ডাকাতসহ পাঁচ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড করেছেন ।
রায়ে অভিযোগ প্রমাণিত না হওয়ায় নুরুল বশর নামে একজনকে বেকসুর খালাস দেওয়া হয়।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জেসমিন আক্তার জানান, অপহরণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইনের পৃথক দু’টি ধারায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন-দুর্ধর্ষ ডাকাত রহিমা বেগম ওরফে রহিমা ডাকাত, রোখসানা, মামুনুর রশিদ, জালাল উদ্দিন এবং করিম ডাকাত। এদের মধ্যে মামুনুর রশিদ ছাড়া বাকি সব আসামি পলাতক রয়েছে।

অপহরণের শিকার ফারিয়া আফরিন ঐশী নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার ১১০ নম্বর সড়কের একটি বাড়ির বাসিন্দা মো. জাহেদ হোসেনের মেয়ে।

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৭ জানুয়ারি ঐশীকে তার বাসার সামনে রাস্তা থেকে অপহরণ করে বাঁশখালীর খুতুকখালী নিয়ে যান আসামিরা।  সেখানে আটকে রেখে তার বাবার কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা।

উদ্ধার হওয়া শিশু ফারিয়া আফরিন ঐশী (ফাইল ছবি)
উদ্ধার হওয়া শিশু ফারিয়া আফরিন ঐশী (ফাইল ছবি)

এ ঘটনায় ঐশীর বাবা চান্দগাঁও থানায় অভিযোগ করলে পুলিশ অপহরণের ছয়দিন পর ২ ফেব্রুয়ারি বিকেল ৪টায় তাকে বাঁশখালীর খুতুকখালীতে রহিমা ডাকাতের বাড়ি থেকে উদ্ধার করে। এ ঘটনায় ৩ ফেব্রুয়ারি তার বাবা বাদী হয়ে চান্দগাঁও থানায় একটি অপহরণ মামলা করেন। 

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ