সোমবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা আতিক চৌধুরী মুখ্য মহানগর আদালতে চট্টগ্রামে রেলওয়ের টেন্ডার নিয়ে জোড়া খুনের মামলায় ৬২ জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে গোয়েন্দা পুলিশ। এদের মধ্যে যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর এবং ছাত্রলীগ নেতা সাইফুল আলম লিমনের নামও অন্তর্ভুক্ত রয়েছে।
সোমবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা আতিক চৌধুরী মুখ্য মহানগর আদালতে এ চার্জশিট দাখিল করেন। এজাহারভুক্ত আসামিরা যুবলীগ এবং ছাত্রলীগের নেতা-কর্মী বলে জানিয়েছে পুলিশ। এদের মধ্যে ৫০ জনকে গ্রেফতার করা হলেও, ৪৮ জনই জামিনে রয়েছে বলে জানা গেছে।
২০১৩ সালের ২৪ জুন সি আর বি এলাকায় রেলওয়ের ১ কোটি ১০ লাখ টাকার টেন্ডারে আধিপত্য বিস্তার নিয়ে বাবর ও লিমনের অনুসারীদের সংঘর্ষ হয়। এ সময় এক শিশুসহ ২ জন নিহত হন। এ ঘটনার পর ৮৭ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। তদন্তের পর ২৫ জনকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।






















