চট্টগ্রামে মহাজোটের মিত্ররা নির্বাচনী মাঠে প্রধান শত্রু

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম-১২ পটিয়া সংসদীয় আসনে মহাজোটের একাধিক প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছে।বিগত নির্বাচনী মহাজোটের শরীকেরা জোটের প্রার্থীকে বিজয় করতে দিনরাত পরিশ্রম করে প্রচার প্রচারণা চালিয়েছিলেন।এবার নির্বাচনে মহাজোটের শরিক দলগুলো আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী মাঠে লড়ছেন। তৃণমূল নেতা কর্মী ও শরীকদের অভিযোগ পটিয়ার বর্তমান এমপি সামশুল হক চৌধুরীর বিরুদ্ধে বিগত ১০ বছরে নিজ দলের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতার ও হয়রানী, উন্নয়ন কর্মকান্ডে আত্বীয়করণ, ইউপি নির্বাচনে দলের যোগ্য ত্যাগী নেতা কর্মীদের মনোনয়ন না দিয়ে নিজের ইচ্ছামত ব্যক্তি দলীয় মনোনয়ন, উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদককে সাংগঠনিক দায়িত্ব পালন করনে না দেয়া, উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের বৈধ কমিটিতে সাংগঠনিক কর্মকান্ডে বাঁধা দেয়া, পৌর নির্বাচনে জাতীয় পাটির ভাইস চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র শামশুল আলম মাস্টারকে মহাজোটের প্রার্থী করা হলেও নির্বাচনে তার বিরুদ্ধে গিয়ে সংঘর্ষ ও মামলায় শামশুল আলম মাস্টার ও যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ বদিউল আলমসহ জাতীয় পার্টি ও আওয়ামী লীগের ৮শ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা, ইসলামী ফ্রন্টের কয়েক নেতা কর্মীর বিরুদ্ধে মামলা ও গ্রেফতার করায় শরীকরা যেমন অসন্তোষ আওয়ামী লীগের প্রার্থী সামশুল হক চৌধুরীর বিরুদ্ধে তেমন নিজ দলের নেতা কর্মীরাও চরম ক্ষোভ রয়ছে। তবে নির্বাচনের কেন্দ্রের নির্দেশে তারা মাঠে কাজ করতে দেখা গেলেও ক্ষোভ থেকে গেছে বলেও দলীয় নেতা কর্মীরা জানায়। মাহজোটের রাজনৈতিক মিত্ররা পটিয়ায় নির্বাচনী মাঠে প্রধান শত্রুতার ভাব। শরীকদের কারণে বর্তমান এমপি শামশুল হক চৌধুরীকে বিজয়ের ক্ষেত্রে চরম বেগ পেতে হবে। শরীক দলগুলোর নেতা কর্মীরা জানিয়েছেন পটিয়ায় মহাজোটর শরীকদেও কোন ধরণের মূল্যায়ন করেনি পারলে ক্ষতি করেছে। এবার নির্বাচনে আওয়ামী লীগকে এককভাবে সমর্থনা দিচ্ছে না তারা। মহাজোট সরকারের থাকলেও বিগত ১০ বছরে দলীয় নেতা কর্মীদেরকে চরম অবহেলা করেছেন। মহাজোটের শরীক দলগুলোকে কোন ধরণের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা, ইউপি নির্বাচনেরও আওয়ামী লীগ ছাড় দেয়নি। যার কারণে শরীক দলের নেতা কর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্ঠি হয়েছে বলেও তারা জানায়।বিগত নির্বাচনগুলোতে তারা নৌকাকে বিজয় করার জন্য কাজ করলেও এবার তারা নৌকার বিরুদ্ধে তাদের অবস্থান। মহাজোটের শরীক দলগুলো তারা নিজস্ব প্রার্থী দেয়ায় পটিয়ায় নির্বাচনী মাঠের ভোটের হিসাব নিকাশ পাল্টে যেতে পারেও বলেও ভোটাররা জানিয়েছেন মহাজোটের একাধিক প্রার্থী থাকায়। নৌকার বিজয়ে বাঁধার সম্মুখিন হতে পারেও বলেও দলীয় নেতা কর্মীরা জানিয়েছেন।
আওয়ামী লীগের প্রধান শরীক দলগুলোর প্রার্থীরা হলেন, লাঙ্গল প্রতীক নিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্র্টির সাধারণ সম্পাদক ও জাপা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নুরুচ্ছফা সরকার, চেয়ার প্রতীক নিয়ে আরেক শরীক ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ মাওলানা এম এ মঈনুদ্দিন চৌধুরী হালিম, টেলিভিশন প্রতীক নিয়ে লড়ছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনএফ) প্রার্থী দিপক কুমার পালিত, অন্যদিকে মোমবাতি প্রতীক নিয়ে লড়ছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় মহাসচিব আল্লামা এম এ মতিন। মহাজোটের শরীক নৌকার ভোট ৫ ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এ বিষয়ে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনএফ) প্রার্থী দীপক কুমার পালিত বলেন, পটিয়ায় মহাজোটগতভাবে নির্বাচন হচ্ছে না, পটিয়া দলীয় নির্বাচন হচ্ছে যার করণে আমরা দলের প্রার্থী হয়ে নির্বাচন করতেছি। কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত হলে আমরা সেটা মেনো নিব। মহাজোটের শরীক দলের আরেক প্রার্থী এম এ মঈনুদ্দিন চৌধুরী হালিম বলেন, আমরা বিগত ১০ বছর আওয়ামী লীগের সাথে ছিলাম, এবার নির্বাচনে আমাদেরকে চরমভাবে অপমান অবহেলা করা হয়েছে। আমাদের সারা দেশে ৫টি আসন দেয়ার কথা থাকলেও একটিও দেয়া হয়নি তাই আমারা চট্টগ্রামের প্রতিটি আসনসহ দেশের বিভিন্ন জায়গায় চেয়ার প্রতীক নিয়ে নির্বাচন করছি, তবে নৌকার বড় একটি অংশ আমাদের প্রতীকে পড়বে বলে জানান। জাতীয় পার্টির মনোনিত প্রার্থী নুরুচ্ছাফা সরকার বলেন, আমরা বিগত নির্বাচনে সবাই মিলে নৌকাকে বিজয় করছিলাম।এবার আমরা নৌকাকে বিজয় করার পরিবর্তে লাঙ্গলকে বিজয় করব। আওয়ামী লীগ আমাদের নির্বাচনের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চেয়েছিল সেটা আমাদের পার্টির চেয়ারম্যান বুঝতে পেরেছে যার কারণে মহাজোটের শরীক হলেও আমরা পটিয়াসহ সারা দেশে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করছে। পটিয়ায় মহাজোটের কোন প্রার্থী নাই সবাই দলীয় প্রার্থী। নৌকার প্রার্থী এখনো শরীকদের নাম ব্যবহার করে ফায়দা হাসিলের চেষ্টা করছেন্ পটিয়ায় লাঙ্গল বিজয় হবে বলেও তিনি জানান। পটিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা ইসলামী ফ্রন্টের সাবেক সভাপতি সৈয়দ এয়ার মোহাম্মদ পিয়ারু বলেন, বিগত নির্বাচনে আওয়ামী লীগ, পীর মশায়েক, আলেম উলামাদের সমর্থন নিয়ে বিজয় হতেন। পটিয়ার আসনটি ইসলামী ফ্রন্টের মহাসচিব আল্লামা এম এ মতিনকে মহাজোটকে দেয়ার কথাছিল, মাননীয় প্রধামন্ত্রীও আমাদের আশাত্ব করেছিলেন। শেষ পর্যন্ত মহাজোট থেকে আমাদের দেয়া হয়নি, আমাদের পার্টির মহাসচিব এম এ মতিন মোম বাতি প্রতীকে নির্বাচন করায় আমাদের পক্ষে গণজোয়ার সৃষ্ঠি হয়েছে। নৌকার গ্রাম গঞ্জের হাজার হাজার সমর্থক আমাদের প্রার্থীকে নিরবে সমর্থন দিচ্ছে যার কারণে আমরা জনগণের ভোটের মাধ্যমে বিজয় হব। এ প্রসঙ্গে পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.ক.ম শামসুজ্জান বলেন, তারা আমাদের জোটে ছিল, জোট আর ভোট এক বিষয় না, তাদের উচিত ছিল নৌকা প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে সরে যাওয়া, জোটের স্বার্থ চিন্তা করলে তারা পটিয়ায় নির্বাচন করতে পারে না, নির্বাচন করার মত জনসমর্থনও তাদের নাই।পটিয়ায় নির্বাচন হচ্ছে নৌকা ধানের শীষের বাকীদের কথা মাথায় আনা দরকার মনে করি না। তবে মানুষের ভুল ভ্রান্তি থাকতে পারে নৌকার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে দলীয় নেতা কর্মীরা কাজ করে যাচ্ছেন, নৌকার বিজয় সুনিশ্চত পটিয়ায়

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ