১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া থেকে রানী বালা (৪৫) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ডাবুয়া ইউনিয়নের সুরঙ্গা গ্রামের স্বজন কান্তি নাথের মেয়ে। শনিবার লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রানী বালার বড় ছেলে স্ত্রীকে নিয়ে কক্সবাজারে গিয়েছিল। সেখান থেকে ভোর ৪টায় বাড়িতে ফিরে। ঘরে ফিরে মাকে ডাকাডাকি করলে কোন সারা শব্দ না পেয়ে দরজা ভেঙে দেখতে পান মা ঘরের সিলিংয়ের সাথে ঝুলে আছে। পরে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
রাউজান থানার ওসি জাহিদ হোসেন বলেন, পরিবারের আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ